দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামি আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে অনুষ্ঠিত এ অধিবেশনে জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
অধিবেশনে জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা শাখার সেক্রেটারি মো. মনিরুল হাসান।
অধিবেশনের এক পর্যায়ে পূর্ববর্তী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন জেলা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এবং সেক্রেটারি মো. মনিরুল হাসান এর নাম ঘোষণা করা হয়।
পরে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শপথ পাঠ করানো হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে পিরোজপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতারা।
কেএম